খুলনায় এনসিপির সহযোগী সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্টঃ
Published: December 22, 2025 | 01:35 PM1 min read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগী কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজন।
Spread the word
Spread the word











