খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়: মির্জা ফখরুল

A Desk Report
Published: December 30, 2025 | 11:35 AM1 min read

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয়, যা জাতি কখনো পূরণ করতে পারবে না।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, ‘এ সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করেছিলাম, ঠিক আগের মতই আবারো তিনি সুস্থ হয়ে উঠবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আজ ভোর ৬টায় আমাদের ‘গণতন্ত্রের মা’ ও জাতির অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক, এই ক্ষতি, অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না।’
Spread the word
Spread the word











