উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি

A Desk Report
Published: January 07, 2026 | 07:10 PM1 min read

প্রায় ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। প্রথম সফরে তিনি উত্তরাঞ্চলের চারটি জেলায় যাবেন।
আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এসব জেলায় সফর করতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
আজ বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই সফরের আয়োজন করা হয়েছে।
Spread the word
Spread the word











