ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: October 01, 2026 | 03:04 PM1 min read

ফেনী জেলাধীন ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
![]() |
![]() |
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা আড়াইটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
Spread the word
Spread the word













