বাংলাদেশ বেতার পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ আলমগীর পাভেল

ডেস্ক রিপোর্টঃ
Published: November 26, 2025 | 03:15 PM1 min read

বাংলাদেশের জাতীয় ও সরকারি রেডিও সম্প্রচারকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার পরিদর্শন করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ আলমগীর পাভেল।

পরিদর্শনকালে অনুষ্ঠিত সৌজন্য আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

আলোচনায় রাষ্ট্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, গণমাধ্যমের স্বাধীনতা, প্রযুক্তিনির্ভর সম্প্রচার সম্প্রসারণ এবং জনমুখী তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই পেশাদার সহযোগিতা, স্বচ্ছতা এবং গণমাধ্যম খাতে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন।
Spread the word
Spread the word











