তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির-কে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হিসেবে পদায়ন করা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ
Published: October 22, 2025 | 07:28 PM1 min read

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব হুমায়ুন কবির-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।
Spread the word
Spread the word











