March 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ

Image

ডেস্ক রিপোর্টঃ

রবিবার (৮মার্চ, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি এবং ০৬ জন হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ, এমপি; রকিবুল ইসলাম, এমপি; মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি; এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি; মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি; এ.বি.এম আশরাফ উদ্দিন, (নিজান); এমপি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় কিছুক্ষণ নিরবতা পালন করে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর চীফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।

চীফ হুইপ বলেন, আসছে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশসমূহ সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা এবং ৩০ দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ সকল প্রস্তুতি সম্পন্ন করছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Scroll to Top