শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।











