ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস-এর আমন্ত্রণে ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রুশ সেনা দিবস ও ফাদারল্যান্ডের রক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, প্রতিরক্ষা কর্মকর্তা, সরকারি প্রতিনিধি ও মিডিয়া ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। এটি পারস্পরিক মতবিনিময় ও বোঝাপড়া বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব আমন্ত্রণ ও আন্তরিক আতিথেয়তার জন্য রুশ দূতাবাসকে ধন্যবাদ জানান। এ ধরনের কূটনৈতিক আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।











