ডেস্ক রিপোর্টঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার আকস্মিক পরিদর্শন করেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এ পরিদর্শন করা হয়।


পরিদর্শনকালে মন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।











