March 2, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করলো ভারত

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করলো ভারত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২ মার্চ, ২০২৬) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

এ সময় বা‌ণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

Scroll to Top