ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব পদে নিযুক্ত হয়েছেন আবু আবদুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)কে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম সালেহকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।











