ডেস্ক রিপোর্টঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যারিয়ার ও নেতৃত্বে নারীর ভূমিকা নিয়ে এক অনুপ্রেরণামূলক সেশনের আয়োজন করেছে North South University–এর Career and Placement Center (CPC)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Barrister Rashna Imam, সিনিয়র অ্যাডভোকেট, Supreme Court of Bangladesh। তিনি তার বক্তব্যে নারীদের নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে নিজ নিজ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন।




সেশনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন Dr. Farzana Nahid, পরিচালক, ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি), নর্থ সাউথ ইউনিভার্সিটি; Dr. Nazlee Siddiqui, অধ্যাপক ও পরিচালক, এমবিএ/ইএমবিএ প্রোগ্রাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি; এবং Dr. Nazia Manzoor, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি।
আলোচনায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশ শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজ ও রাষ্ট্রের টেকসই অগ্রগতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার বিষয়ে গুরুত্ব দেন।











