March 26, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় : তারেক রহমান

দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় : তারেক রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত পরিকল্পনাই করা হোক না কেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন দুরূহ হয়ে পড়বে। তিনি বলেন, আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “এই দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশের সন্তানরা পড়ালেখা শেষ করে নিজ দেশে থেকেই ব্যবসা-বাণিজ্য ও নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।”

ক্ষমতায় গেলে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে যেখানে যেখানে যতগুলো খাল প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে খনন করা হবে। এটি শুধু পরিবেশ রক্ষাই নয়, নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্যও জরুরি।”

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পল্লবী মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

Scroll to Top