অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখরভাবে আয়োজনের লক্ষ্যে কক্সবাজার জেলায় কর্মরত প্রশাসন ক্যাডারের সকল সদস্যের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো: এহছানুল হক।

শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) অনুষ্ঠিত এ সভায় তিনি নির্বাচনকালীন প্রশাসনের ভূমিকা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।











