March 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১১ মার্চ, ২০২৬) ঢাকার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি এবং তথ্য ও যোগাযোগের বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

Scroll to Top