March 16, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • টানা দ্বিতীয়বার সিআইপি (এনআরবি) পুরস্কারে ভূষিত হলেন উল্কাসেমি’র সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান

টানা দ্বিতীয়বার সিআইপি (এনআরবি) পুরস্কারে ভূষিত হলেন উল্কাসেমি’র সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান

Image

বিদেশে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উল্কাসেমি (ULKASEMI)-এর সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান টানা দ্বিতীয়বারের মতো সিআইপি (এনআরবি) ২০২৬ পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রা রেমিট্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগেও তিনি একই ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা অর্জন করেন, যা তার অবিচল অঙ্গীকার ও টেকসই অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Scroll to Top