March 17, 2026

শিরোনাম

চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রশাসক নিয়োগ

Image

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রামকে চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

Scroll to Top