বিএনপি ক্ষমতায় আসলে ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা তারেক রহমানের

A Desk Report
Published: February 08, 2026 | 07:32 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনি এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে এসব খেলার মাঠ গড়ে তোলা হবে বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে প্রতিটি এলাকায় খেলার মাঠ নিশ্চিত করতে হবে।
Spread the word
Spread the word











