বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 27, 2025 | 10:05 AM1 min read

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঁশখালী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ, ২০২৫) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সফল মেয়র জনাব আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইব্রাহীম খলীল। এছাড়াও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ।
এই সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











