দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

A Desk Report
Published: June 17, 2025 | 05:41 PM1 min read

অনলাইন ডেস্কঃ
২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর ষষ্ঠ সেঞ্চুরি। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিমও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। শান্ত ১২৯ আর মুশফিক ১০০ রানে অপরাজিত আছেন।
Spread the word
Spread the word











