March 28, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন কেএমপি পুলিশ কমিশনার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন কেএমপি পুলিশ কমিশনার

Image

ডেস্ক রিপোর্টঃ

আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ, বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম (সেবা), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম (সেবা)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Scroll to Top