April 7, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-অপপ্রচার: নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ইসির

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-অপপ্রচার: নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ইসির

Image

ডেস্ক রিপোর্টঃ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) নির্বাচন কমিশন এক বার্তায় জানায়, এসব গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ইসি স্পষ্টভাবে উল্লেখ করে, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারদের নিরাপদে ভোটদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলেও জানায় কমিশন। ভোটগ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।

Scroll to Top