নিজস্ব প্রতিবেদকঃ
আসামী ফরওয়ার্ডিং ও লিখন পদ্ধতিঃ চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক একটি সেমিনার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব ড. মোঃ জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা আসামী ফরওয়ার্ডিং ও মামলার লিখন পদ্ধতিতে বিদ্যমান চ্যালেঞ্জ, আইনগত জটিলতা এবং এসব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সঠিক, সময়োপযোগী ও মানসম্মত লিখন পদ্ধতির মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ছাড়াও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











