সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে


আজ সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ এক মাস রোজা পালনের পর মুসলমানরা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশেও আজ ঈদ উদযাপিত হচ্ছে।
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মক্কা ও মদিনার পবিত্র মসজিদে। নামাজ শেষে দেশটির মুসলমানরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, মিশর, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার কিছু অংশেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। এসব দেশে বসবাসরত মুসলমানরা নামাজ আদায়ের পর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।











