সেনাবাহিনী প্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

A Desk Report
Published: November 13, 2024 | 04:14 PM1 min read

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো মঙ্গলবার (১২ নভেম্বর, ২০২৪) সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথভাবে হাসপাতাল নির্মাণ ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষনার্থী বিনিময়ের উপর আলোকপাত করেন।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্পেশাল ফোর্সেস অভিযান ইত্যাদি বিষয়ে যৌথ মহড়া পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











