সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে ডেপুটি স্পীকারের অভিনন্দন

A Desk Report
Published: April 04, 2026 | 04:01 PM1 min read

স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে অভিনন্দন জানান।
শুক্রবার (৪ এপ্রিল, ২০২৬) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয় এবং বাংলাদেশ দল ট্রাইবেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করে।
ডেপুটি স্পীকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Spread the word
Spread the word











