সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এক্সপো হোল্ডিংস বাংলাদেশের প্রতিনিধিদল

A Desk Report
Published: April 21, 2026 | 01:56 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহমুদি সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এক্সপো হোল্ডিংস বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে।
সাক্ষাতে এক্সপো হোল্ডিংস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল আনাম এবং এয়ারলাইন ডিভিশনের পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সম্ভাব্য নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
Spread the word
Spread the word











