শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

A Desk Report
Published: March 30, 2025 | 08:06 PM1 min read

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবারই (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
Spread the word
Spread the word











