ভবিষ্যতে কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে : ফয়েজ আহমদ

A Desk Report
Published: April 07, 2025 | 05:42 PM1 min read

বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো সরকার যেন ইন্টারনেট সংযোগ বন্ধ করতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার—এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি আরও বলেন, “আমরা ইন্টারনেটকে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি।”
সোমবার (৭ এপ্রিল, ২০২৫) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর 'স্টার্টআপ কানেক্ট' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।
Spread the word
Spread the word











