বেবিচকের নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক

A Desk Report
Published: July 02, 2025 | 01:27 PM1 min read

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো।
তিনি এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
Spread the word
Spread the word











