বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোকবইয়ে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ
Published: January 01, 2026 | 11:35 AM1 min read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি ঢাকায় বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষর করেন।
Spread the word
Spread the word











