বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার

ডেস্ক রিপোর্টঃ
Published: November 27, 2025 | 07:30 PM1 min read

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার Ajit Singh বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
Spread the word
Spread the word











