বাংলাদেশ নৌবাহিনীর হজ যাত্রীদের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

A Desk Report
Published: April 28, 2025 | 05:01 PM1 min read

সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর ১০৮ জন হজ যাত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুস্থতার সাথে সফল ও কবুলিয়াত হজ পালন কামনা করেন।



এছাড়া, হজের পূর্ব-প্রস্তুতির অংশ হিসেবে গত ২৫ এপ্রিল নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে সম্মানিত হজ যাত্রীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সৌদি আরবে অবস্থানকালীন করণীয় , হজের ধর্মীয় রীতিনীতি ও বিভিন্ন আনুষ্ঠানিকতা বিধি মোতাবেক পালনের লক্ষ্যে তাঁদের সম্যক ধারণা প্রদান করা হয়।
Spread the word
Spread the word











