বন্ধ কলকারখানা পুনরায় চালু ও উৎপাদন সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

A Desk Report
Published: June 04, 2026 | 06:09 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালু, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বন্ধ ও লোকসানগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর সম্ভাবনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা কাঠামো আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Spread the word
Spread the word











