বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

A Desk Report
Published: April 20, 2026 | 05:18 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) উপজেলার বাগবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

কার্ড বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হলে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী দাঁড়িয়ে কণ্ঠ মেলান। তাঁদের সঙ্গে মন্ত্রীসহ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরাও সঙ্গীতে অংশ নেন।
Spread the word
Spread the word











