বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

A Desk Report
Published: April 20, 2026 | 02:57 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এ সময় স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে আনন্দের আবহ দেখা যায়।

এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেগুলো হলো—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
Spread the word
Spread the word











