প্রিমিয়াম হোল্ডিং-এর বর্ষপূর্তি ও একক আবাসন মেলা আজ থেকে শুরু


প্রিমিয়াম হোল্ডিং লিমিটেডের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী একক আবাসন মেলা ও উৎসব শুরু হয়েছে। রাজধানীর গুলশান-১ এ গুলশান গ্যারেজ বিল্ডিংয়ের করপোরেট অফিসে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। পরে কেক কেটে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ব্যবস্থাপনা পরিচালক রওশান আল মাহমুদ।
অনুষ্ঠানে কোম্পানির পরিচালক নাজনিন আক্তার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মধ্যবিত্তের আবাসন চাহিদা মেটানোর প্রত্যয় নিয়ে এগিয়ে চলা প্রিমিয়াম হোল্ডিং বর্তমানে চারটি প্রকল্প—প্রিমিয়াম টাউন, প্রিমিয়াম গার্ডেন, প্রিমিয়াম ভ্যালি ও প্রিমিয়াম রোজ ভ্যালি—নিয়ে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা শুধু আশা দিই না, দিই নিশ্চয়তা। প্রিমিয়াম যা বলে, তা-ই করে—এ কারণেই স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রকল্পগুলো গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।”
গ্রাহকদের আস্থার কথা উল্লেখ করে প্রিমিয়াম টাউন থেকে প্লট ক্রয়কারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানান, প্রকল্পের চারপাশে সরকারি রাস্তা ও ম্যানেজমেন্টের প্রতিশ্রুতিই তাকে এখানে প্লট নিতে উদ্বুদ্ধ করেছে।
একক আবাসন মেলা সবার জন্য উন্মুক্ত এবং আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।











