প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

A Desk Report
Published: February 17, 2026 | 08:29 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর জিয়া উদ্যান, শেরেবাংলা নগরে অবস্থিত পারিবারিক কবরস্থানে তিনি যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
Spread the word
Spread the word











