প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

A Desk Report
Published: April 06, 2026 | 07:29 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একনেকের নবম এবং বর্তমান সরকারের প্রথম এই সভা আজ অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে। বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা আসবে প্রকল্প ঋণ বা অনুদান থেকে।
রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











