প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান

A Desk Report
Published: January 15, 2026 | 10:05 PM1 min read

অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।

স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
Spread the word
Spread the word











