নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ-সংশোধন স্থগিত

A Desk Report
Published: August 10, 2024 | 05:13 PM1 min read

অনলাইন ডেস্কঃ
নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি। এ সংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’ মর্মে একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।
Spread the word
Spread the word











