ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে নতুন রাজনৈতিক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি

A Desk Report
Published: December 11, 2025 | 06:51 PM1 min read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “তফসিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে আমাদের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।”
Spread the word
Spread the word











