ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

A Desk Report
Published: February 27, 2026 | 04:50 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
ঢাকাসহ সারা বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানা গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
‘মাই আর্থকোয়েক অ্যালার্টের’ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
Spread the word
Spread the word











