জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন

A Desk Report
Published: February 04, 2026 | 11:53 AM1 min read

ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুর ঘটনায় এ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হবে।
Spread the word
Spread the word











