জাপান-বাংলাদেশ চেম্বারের সাথে গ্রিন কোর লিমিটেডের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

A Desk Report
Published: February 04, 2025 | 11:43 AM1 min read

জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (JBCCI) সঙ্গে বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) এক পরিচিতিমূলক বৈঠকে মিলিত হন গ্রিন কোর লিমিটেডের সিইও মি. রিউসুকে হনজো এবং ইউশিকাগো রিসার্চ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সৈয়দ ইমদাদুল হক।

মি. রিউসুকে হনজো’র পরিবার জাপানের অন্যতম বৃহৎ বেভারেজ কোম্পানির মালিকানায় রয়েছে। বৈঠকে JBCCI-এর বোর্ড সদস্যদের সাথে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে জাপানি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সাক্ষাৎ বাংলাদেশের বিনিয়োগ বাজারে জাপানের আগ্রহের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
Spread the word
Spread the word











