জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

A Desk Report
Published: February 25, 2026 | 12:18 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীর বনানী সামরিক কবরস্থান-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তিনি ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











