জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতের আমীর ঈদের সালাত আদায়

A Desk Report
Published: March 31, 2025 | 11:43 AM1 min read

সম্মানিত আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান আজ পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তিনি সকাল ৭.০০টায় জাতীয় মসজিদের ১ম ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন এবং মোনাজাতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। ঈদের সালাত আদায় শেষে আমীরে জামায়াত সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও জনাব কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Spread the word
Spread the word











