জাতিসংঘের মহাসচিব এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

A Desk Report
Published: March 16, 2025 | 09:33 AM1 min read

শনিবার (১৫ মার্চ ২০২৫) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Spread the word
Spread the word











