গণভোট–২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া কিট বিতরণ

A Desk Report
Published: February 11, 2026 | 06:52 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
গণভোট–২০২৬ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে বিদেশ হতে আগত সাংবাদিকদের মাঝে মিডিয়া কিট ও প্রয়োজনীয় সহায়ক সেবা প্রদান করা হয়েছে।


আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সারাদিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকরা মিডিয়া সেন্টারে নিবন্ধন সম্পন্ন করে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্যসমৃদ্ধ মিডিয়া কিট গ্রহণ করেন।
Spread the word
Spread the word











